উদ্দেশ্য

সম্মানিত অভিভাবক,
আসসালামু আলাইকুম। LITTLE STARS TUTORIAL (English Version) লিটল স্টারস স্কুল (বাংলা মিডিয়াম)-এর পক্ষ থেকে আপনাকে
জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনি অবগত আছেন দ্রুত পরিবর্তনশীল বিশ্ব পরিক্রমায় আমাদের সন্তানদেরকে কঠিন প্রতিযোগিতায় ও চ্যালেঞ্জের মুখোমুখী করছি, এ যুগে সন্তানদেরকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজন বাস্তবমুখী শিক্ষা, যা কেবল গুণগত মান সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানই দিতে পারে কিন্তু সারাদেশে হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে উন্নত জাতি গঠনে সহায়তা করছে। প্রতিবছর এইসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে ব্যর্থ হয়ে অধিকাংশ শিশু মানসম্মত ও নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হয়। তাই কোমলমতি এইসব শিশুদেরকে মানসম্পন্ন যুগোপযোগী পাঠদান পদ্ধতির মাধ্যমে শিক্ষা দেয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ২০০৫ সালে শহীদ ফার্মাসিস্ট মোঃ মাহাবুবুর রহমান লিটন বি.এ প্রতিষ্ঠা করেন লিটন স্টারস টিউটোরিয়াল (ইংলিশ মিডিয়াম) প্রভাতী শাখা এবং পরবর্তীতে তারই ইচ্ছার বাস্তব রূপ দিতে লিটল স্টারস স্কুল (বাংলা মাধ্যম) দিবা শাখা চালু করা হয়। প্রতিবছর PEC পরীক্ষায় গোল্ডেন এ+সহ শতভাগ পাসের রেকর্ড গড়েছে। আমাদের স্কুলের লিটল স্টাররা আজ দেশের নামী দামী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে। পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত হওয়ার কারণে স্কুলের সবধরণের কার্যক্রম নিখুঁত ভাবে পরিচালিত হয়। আমাদের স্কুলের বৈশিষ্ট্য সমূহ ও নিয়মন শৃঙ্খলা সমূহ আপনার সন্তানের মজবুত ভিত্তি গড়ে দিবে, যা শিক্ষার উচ্চ শিখরে পৌঁছাতে সাহায্যে করবে, 
আপনার সন্তানের আলোকিত জীবন কামনায় লিটল স্টারস টিউটোরিয়াল।